ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদি প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের মামলায় স্ত্রী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

পটুয়াখালী; সৌদি আরব প্রবাসী স্বামীর পাঠানো টাকা আত্মসাতের মামলায় শাহরিয়া আক্তার (২৬) নামের এক নারীকে গ্রেফতার করেছে বাউফল থানার পুলিশ। বুধবার রাতে শাহরিয়া আক্তারের বাবার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শাহরিয়া আক্তার বাউফলের সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা গ্রামের মোশারেফ মৃধার মেয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালে কালিশুরী ইউনিয়নের কাদের মৃধার সৌদি প্রবাসী ছেলে করিম মৃধার (৪০) সঙ্গে বিয়ে হয় শাহরিয়া আক্তারের। বিয়ের পর ফের সৌদি আরব ফিরে যান করিম মৃধা। এরই মধ্যে স্ত্রীর নামে ব্যাংকে বিভিন্ন সময় প্রায় ৩৫ লাখ টাকা পাঠান করিম। বর্তমানে তাদের সংসারে আবদুর রহমান (৭) ও দোহা আক্তার (৫) নামের দুই সন্তান রয়েছে।

দীর্ঘদিন স্বামী বিদেশে থাকায় শাহরিয়া আক্তার তার খালাতো ভাই কনকদিয়া ইউনিয়নের আয়লা গ্রামের সুলতান খানের ছেলে নাহিদ খানের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করেন। শাহরিয়ারের কাছ থেকে তার স্বামীর পাঠানো সব টাকা ও বাসায় থাকা ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যান প্রেমিক নাহিদ।

খবর পেয়ে গত ফেব্রুয়ারি মাসে দ্রুত সৌদি আরব থেকে বাড়িতে ফিরে আসেন করিম মৃধা। স্বামী বাংলাদেশে আসার খবর পেয়ে স্ত্রী শাহরিয়া ২ সন্তান রেখে বাবার বাড়ি চলে যান। শাহরিয়া তার স্বামীর সংসার করবেন না বলেও জানিয়ে দেন। উপায় না পেয়ে করিম মৃধা তার সব টাকা ফেরত চান।

বিষয়টি নিয়ে শালিস বৈঠকের আয়োজন করা হলে শাহিরয়া তার ব্যাংক হিসাবে থাকা সব টাকা খালাতো ভাই নিয়েছে বলে স্বীকারোক্তি দেন।

এরপর পর করিম মৃধা গত ১ সেপ্টেম্বর পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শাহরিয়া ও তার প্রেমিক নাহিদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, শাহরিয়াকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102