ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদি যুবরাজ সালমানকে জেলেনস্কির ফোন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০ বার পঠিত

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ খবর নিশ্চিত করেছে।

সৌদি বার্তা সংস্থা ও আল-এখবারিয়া টেলিভিশন জানিয়েছে, ওই ফোনকলে ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে সব ধরনের আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনের আশ্বাস দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

ফোনকলে গত ১৯ মে জেদ্দায় অনুষ্ঠিত আরব লিগ সামিটে জেলেনস্কিকে আমন্ত্রণের জন্য সালমানকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বেশ কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ওই বৈঠকের জন্য সৌদি আরবের বেশ প্রশংসাও করেছেন জেলেনস্কি। ওই বৈঠকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয়েছিল।

গত মাসের শুরুতে অনুষ্ঠিত বৈঠকটিতে যুক্তরাষ্ট্র ও চীনসহ ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিল।

আরব লিগ সামিটে ইউক্রেন ১০ দফা শান্তি ফর্মুলা প্রস্তাব করেছিল। বেশ কয়েকটি দেশ এ ফর্মুলাকে সমর্থন করেছিল।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আরব লিগ সামিটের সাইডলাইনে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102