ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কটল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

নারী ফুটবলাররা জিতেছে সাফের শিরোপা। তাঁদের এই অর্জনের জন্য শুভকামনা জানিয়ে সোমবার রাতে মাঠে নামে নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্কটল্যান্ড নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে নিগার সুলতানারা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। লরনা জ্যাক ২২, সারাহ ব্রেস ১৪ ও এলিসা লিস্টার ১২ রান করেন। এছাড়া আর কোনো স্কটিশ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে শিকার করেছেন সোহেলি আক্তার। দুই উইকেট পান নাহিদা। এছাড়া একটি উইকেট করে পেয়েছেন সালমা খাতুন ও মেঘলা।

৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনার মুরশিদা খাতুন ১৬ বলে ১৫ রান করেন। আগের ম্যাচে ফিফটি তুলে নেওয়া অধিনায়ক নিগার সুলতানা এবার ৪৩ বল খেলে করেন ৩৪ রান।

বাছাইপর্বে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102