আজ সোমবার (১৫ মার্চ) বিকালে পাগলা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত ছাত্র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন বাজারের সানাউল ইসলামের ছেলে আতিফ মোহাম্মদ নিহাল (১৮)। সে হরিমন সরকারী উচ্চ বিদ্যায়লের স্কাউটস সহায়ক ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান জানান, কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যায়লের মাঠে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে আজ বিকেলে চার বন্ধু এক সাথে পাগলা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় একজন চোরাবালিতে আটকে পড়ে। চোরাবাতি থেকে উঠতে না পারায় সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এদিকে ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশ গত বৃহস্পতিবার ১১ই মার্চ শরু হয়।