ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুটির হর্ন না শোনায় প্রতিবন্ধীকে ছুরি মেরে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

ভারতের ছত্তিসগড়ে স্কুটির হর্ন না শোনায় শ্রবণ প্রতিবন্ধী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ১৫ বছর বয়সী এক কিশোরী।

সোমবার (২৫ জুলাই) ভারতের ছত্তিগড়ের রাজধানী রাইপুরের কঙ্কালিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে সুদামা লাদের নামের ৪০ বছর বয়সী ওই শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়।

পুলিশ জানায়, ওই কিশোরী তার মাকে সঙ্গে নিয়ে একটি স্কুটি চালিয়ে যাচ্ছিল। পথে সামনে সাইকেলে থাকা এক শ্রবণ প্রতিবন্ধী লোককে পাশ কাটিয়ে যাওয়ার জন্য সে হর্ন দেয়। কিন্তু অনেকক্ষণ ধরে হর্ন দেওয়ার পরও ওই লোক না শোনায় ক্ষিপ্ত হয়ে ওই কিশোরী নিজের কাছে থাকা ছুরি দিয়ে লোকটিকে আঘাত করে।

পুলিশ আরও জানায়, বারবার হর্ন দেওয়ার পরও সুদামা সাড়া দেননি। এতে ওই কিশোরী ধরে নেয় সুদামা ইচ্ছাকৃতভা্বে তাকে অগ্রাহ্য করছে, সে স্কুটার থামিয়ে সুদামার উদ্দেশ্যে চিৎকার শুরু করে। এরপরই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যায়।

সাথে থাকা ছুরি দিয়ে কিশোরী সুদামার গলায় আঘাত করে, মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

সুদামাকে আঘাত করার পর কিশোরী তার মাকে রেখেই তড়িঘড়ি ঘটনাস্থল ত্যাগ করে। পরে নগরীর মন্দির হাসাউদ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সঙ্গে থাকা ছুরিটিও জব্দ করে।

সূত্র: এনডিটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102