ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীকে অপমান: সইতে না পেরে মায়ের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

নোয়াখালীতে ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এক বখাটের অপমান সইতে না পেরে মেয়ের মা আত্মহত্যা করেছে। নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান (৪৫) ওই এলাকার আবদুর রহিমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আবদুর রহিমের ৮ম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীকে একই এলাকার নুর আলমের ছেলে বখাটে যুবক রোমান প্রায় সময় উত্যক্ত করে আসছিল। বিষয়টি স্কুলছাত্রী বাড়িতে জানালে স্কুলছাত্রীর মা নুরজাহান এর প্রতিবাদ জানায়।

এতে বখাটে রোমান ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী নিয়ে বাড়ির সামনে এসে রবিবার মা ও মেয়ে দুজনকেই কটাক্ষ করে অপমান করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর মা নুর জাহান সোমবার রাতে ঘরের পাশে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে মুমূর্ষ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের চাচা মোহন জানান, বখাটে রোমান দীর্ঘদিন থেকে তার ভাতিজিকে উত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ করলে সন্ত্রাসী নিয়ে বাড়িতে এসে ভাতিজা রানা ও দুই মেয়েকে হুমকি দেয়। এই অপমান সইতে না পেরে আমার ভাবি আত্মহত্যা করে। আমরা এর বিচার চাই। রানা এই বিষয়ে থানায় অভিযোগ দিয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সুধারম থানার (ওসি) ফজলুল হক পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত নুর জাহানের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102