ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক স্কুলছাত্রীকে (১৭) গণধর্ষণের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে। আজ রবিবার ধর্ষণ মামলার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
তারা হলেন- বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামের রিফাত শেখ, মো. আব্বাস, মো. সোহাগ, মো. আসাদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জামালপুর ইউনিয়নের এক স্কুলছাত্রীকে বাজবাড়ীতে একুশে ফেব্রুয়ারির বড় অনুষ্ঠান দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ইজিবাইকে করে রাজবাড়ীর শহীদওহাবপুর ইউনিয়নের মো. বাসার মৃধার বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ধারণকৃত ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করতে থাকে।
পরে ওই স্কুলছাত্রীর মানসিক অবস্থা খারাপ দেখে তার মা তাকে জিজ্ঞেস করলে সে সব ঘটনা খুলে বলে। পরে পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102