ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও দেখলেন স্ত্রী, অবশেষে শ্রীঘরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

কাজের কথা বলে বাড়িতে ডেকে এনে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এ ঘটনা কাউকে বললে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। কয়েকদিন পর স্বামীর মোবাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের ওই ভিডিও দেখে ফেলেন তার স্ত্রী।

ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত আবদুল বারিকের নামে মামলা করে। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল বারিককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার জয়কা ইউনিয়নের কামারাটিয়া গ্রামের মৃত আ. জলিলের ছেলে।

পুলিশ জানায়, আবদুল বারিক গত ৫ ফেব্রুয়ারি দুপুরে তার প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে কাজের কথা বলে নিজের ঘরে নিয়ে যান। এক পর্যায়ে তিনি দরজা বন্ধ করে মেয়েটিকে ধর্ষণ করেন। নির্যাতিতার পরিবারের লোকজন এ ঘটনা জেনে তার সঙ্গে কথা বলে সত্যতা নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে থানায় মামলা করেন। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়ে ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৫ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত আবদুল বারিককে আদালতে পাঠানো হয়েছে। আদালত ওই রিমান্ড আবেদনের শুননির জন্য আগামী রোববার দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102