ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে ফারদিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের “ও” লেভেলের স্কুলছাত্রী আনুশকা নিহতের ঘটনায় অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানকে আদালতে তোলা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) বেলা ২টার পর তাকে আদালতে তোলা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে দিহান। এর আগে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জিজ্ঞাসাবাদের জন্য দিহানের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এদিকে, এ ঘটনায় ধর্ষণ হয়েছে কিনা তা ফরেনসিক প্রতিবেদনের পরই নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেছেন ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান। শুক্রবার দুপুরে, রাজধানীর সেগুনবাগিচাতে ক্রাইম রিপোটার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে অতিরজ্ঞিত তথ্য প্রকাশ না করারও আহ্বান জানান ডিসি।

এর আগে, নিহত স্কুলছাত্রীর বাবা এ ঘটনাকে ধর্ষণ হিসেবে এজাহারে দাবি করলেও পুলিশ জানায় তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় আটক ফারদিন মেয়েটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে দিহানের মোবাইল কল পেয়ে বাসা থেকে বের হন আনুশকা। এরপর কিশোরীকে কলাবাগানের ডলফিন গলির নিজের বাসায় নিয়ে যান দিহান। পরে দিহানসহ চার বন্ধু ওই আনুশকাকে অসুস্থ অবস্থায় ধানমন্ডির মডার্ন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিকালে হাসপাতালে মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

চিকিৎসকরা জানান, অর্পার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিলো। ঘটনার পর খবর পেয়ে হাসপাতাল থেকে ফারদিনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় ফারদিনের আরো তিন বন্ধুকে।

বৃহস্পতিবার কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) ঠাকুরদাস মালু জানিয়েছিলেন, ওই কিশোর-কিশোরীর ‘দৈহিক সম্পর্ক’ হওয়ার বিষয়টি তারা মোটামুটি নিশ্চিত হয়েছেন। তিনি জানান, ওই বাসা থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। যেখানে শারীরিক সম্পর্কের প্রমাণ মিলেছে। ওই কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে।

এদিকে, এ ঘটনায় ফারদিনকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে কলাবাগান থানায়। তবে ফারদিনের দাবি, নিহত অর্পার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো।

অন্যদিকে, ফারদিনের সঙ্গে পূর্ব পরিচয়ের কথা অস্বীকার করছে নিহত শিক্ষার্থীর পরিবার। তাদের দাবি, তাদের মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

ঘটনাপ্রবাহঃ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102