ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৭ বার পঠিত

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ওবাইদুল ইসলাম তুহিন (৩৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তুহিন জেলার জীবননগর উপজেলার শাহপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে ও চুয়াডাঙ্গা পৌর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনের কাছে প্রাইভেট পড়তো একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো রোববার সকাল পৌনে ১০টায় ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায় সানফ্লাওয়ার স্কুলে। সেখানে প্রাইভেট পড়ার এক পর্যায়ে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ওই ছাত্রীকে আরও অংক করতে বলেন শিক্ষক তুহিন। এক পর্যায়ে খাতা দেখার সময় ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন শিক্ষক।
এ সময় মেয়েটি কান্নাকাটি করতে থাকে। আবারও তাকে ধরতে চাইলে সে দৌড়ে পালানোর সময় তার মামা দেখে ফেলেন। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জাগো নিউজকে বলেন, স্কুলছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড হয়েছে। গ্রেফতার শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান বলেন, তুহিন সমাজ বিজ্ঞানের শিক্ষক হলেও ছোটদের ক্লাসে তিনি গণিত নিতেন। এমন একটা জঘন্য কাজ করবে আমরা কখনো ভাবিনি। প্রতিষ্ঠানটির একটা সুনাম তৈরি হয়েছিল। আমরা চাই দোষীর সর্বোচ্চ শাস্তি হোক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102