ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্র আয়াজ হত্যা: একজনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ফুটবল টুর্নামেন্টের জেরে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী আয়াজ হক হত্যা মামলার রায় ঘোষণা।
রাজধানীর ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী আয়াজ হক হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার অপর ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।

কলেজে ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধের জেরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগের মামলায় আসামি ইনজামামুন ইসলাম ওরফে জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেয়া হয়। হত্যা মামলায় অপর পাঁচ আসামি তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রায় ঘোষণার আগে কারাগারে আটক আসামি ইনজামামুন ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত ২০১৪ সালে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিটি কলেজের শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ বাধে। সে সময় সিটি কলেজ পড়ুয়া বড় ভাইয়ের সঙ্গে সেখানে গেলে প্রতিপক্ষের পিটুনি ও ছুরিকাঘাতে খুন হয় স্কুলছাত্র আয়াজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102