ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলেই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

চুয়াডাঙ্গা পৌর এলাকার স্কুল প্রাঙ্গণে তন্ময় হাসান তপু (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ নভেম্বর) দুপুরে গুলশান পাড়ায় আল হেলাল ইসলামী একাডেমী স্কুলে বিদায় অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

তপু পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও সহপাঠীরা জানায়, সকাল থেকে আল হেলাল ইসলামী একাডেমী স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে অংশ নেয় তপু এসময় কে বা কারা তপুকে স্কুলের এক কোণায় ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তপুর মৃত্যু হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তপুর সঙ্গে তার আরেক সহপাঠীর নারী ঘটিত বিষয় নিয়ে আগের বিরোধ ছিল। ওই ঘটনার জেরে এমন ঘটনা ঘটতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজেনর নাম পাওয়া গেছে। তাদেরকে আটক করতে পুলিশি অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102