ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলের গাছের আম পাড়ায় ছাত্রকে জুতাপেটা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর উচ্চ বিদ্যালয়ের গাছ থেকে আম পাড়ায় এক শিক্ষার্থীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের লাইব্রেরিয়ান ও পিয়নের বিরুদ্ধে। গত রবিবার এ ঘটনা ঘটে। তবে বুধবার বিকালে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

এলাকাবাসী দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুমন আলী। অভিযুক্ত লাইব্রেরিয়ান কামারুজ্জামান টিপু ও পিয়ন খালেদ হোসেন।

এলাকাবাসী জানান, রবিবার সকালে বিদ্যালয়ের একটি আম গাছ থেকে আম খাওয়ার জন্য দশম শ্রেণির ছাত্র সুমন তিনটি আম পাড়লে লাইব্রেরিয়ান ও পিয়নের সঙ্গে কথাকাটাকাটি হয়। তখন প্রধান শিক্ষক আসাদুল আলম উভয়কে শান্ত করতে এগিয়ে এলে পা পিছলে মাটিতে পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে লাইব্রেরিয়ান টিপু নিজের পায়ের জুতা খুলে শিক্ষার্থী সুমনকে এলোপাতাড়ি মারতে থাকেন। একপর্যায়ে লাইব্রেরিয়ান টিপুর সঙ্গে মারধরে যোগ দেন পিয়ন খালেদ হোসেন। সেখানে শিক্ষার্থী সুমনের মা বাঁচাতে এলে তিনিও মারধরের শিকার হন।
তবে ওই শিক্ষার্থীকে জুতাপেটার কথা অভিযুক্তরা স্বীকার করে বলেন, তারা ভেবেছিলেন ওই শিক্ষার্থী প্রধান শিক্ষককে ধাক্কা মেরেছে। ক্ষোভের জায়গা থেকে তারা জুতা দিয়ে তখন ওই শিক্ষার্থীকে মারধর করেন।

আর ঘটনার সময় প্রধান শিক্ষক উপস্থিত থাকলেও তিনি লাইব্রেরিয়ান টিপুকে জুতা দিয়ে মারধর করতে দেখেননি বলে জানান।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জানে আলম বলেন, ঘটনাটি সম্পর্কে আমি জানি না। সত্যতা যাচাই করে জড়িতের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102