ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলের গেট ভেঙে প্রাণ গেল স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে শ্রাবণ চাকমা নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে জেলা সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রাবণ ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় নারায়ণ খাইয়া এলাকার বাসিন্দা প্রণয় দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মায়ের সঙ্গে স্কুলে প্রবেশ করার সময় হঠাৎ করে বিদ্যালয়ে গেট ভেঙে তার গায়ের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হয় শ্রাবণ। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সুপান্ত চাকমা ও নিখিল চাকমা বলেন, বিদ্যালয়ে গেটটি দীর্ঘ দিন ধরে নড়েবড়ে অবস্থায় ছিল। এছাড়া গেইটটি গাছের খুঁটি দিয়ে আটকে রাখা হয়েছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থায় না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহেন ইয়াসমিন বলেন, সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের ফোন কল করে বিষয়টি জানিয়েছেন। আমরা স্কুল পরিদর্শন করে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানিয়েছি। এ ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত স্কুলছাত্রের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102