ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলে যাওয়ার পথে নৌকাডুবিতে স্কুলছাত্রীর মৃ’ত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৮ বার পঠিত

সিলেটে স্কুলে যাওয়ার সময় নৌকাডুবিতে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার বুড়িকিয়ারি বিলে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

মারা যাওয়া স্কুলছাত্রী নুসরাত ফেরদৌস রিমু (১২) ফেঞ্চুগঞ্জের ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও ছত্রিশ গ্রামের দুবাই প্রবাসী সেজু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে ছত্রিশ গ্রাম থেকে একটি নৌকায় করে ২০ জন শিক্ষার্থী স্কুলের উদ্দেশে রওনা দেয়। ফেঞ্চুগঞ্জ ডাকবাংলোর পার্শ্ববর্তী পিটাইটিকর গ্রামের নিকটে বুড়িকিয়ারি বিলে আসার পর হঠাৎ নৌকাটি উল্টে ডুবে যায়। এসময় শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালান। বাকি সবাইকে উদ্ধার করা গেলেও নুসরাত ফেরদৌস রিমু তলিয়ে যায়। পরে স্থানীয় জেলেরা জাল দিয়ে রিমুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এমাজুর রহমান রিপন জানান, ‘সকাল সাড়ে ১১টায় যখন ওই স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন সে জীবিত ছিল না। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102