ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুল-কলেজের পরিস্থিতি সন্তোষজনক: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি সন্তোষজনক। রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একাধিক স্কুল-কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

করোনা পরিস্থিতিতে দেড় বছর বন্ধ থাকার পর সম্প্রতি খুলেছে স্কুল-কলেজ। সেখানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সন্তোষ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হচ্ছে।এক্ষেত্রে সবার প্রচেষ্টা আছে। তা দেখে আমি সন্তুষ্ট। আশা করি, আমরা স্বাস্থ্যসম্মত জায়গায় পৌঁছতে পারব। ধীরে ধীরে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা স্বাস্থ্যবিধির বিষয়গুলো রপ্ত করে ফেলবে।’

তবে এক্ষেত্রে অভিভাবকদের একটু গাফিলতি দেখছেন মন্ত্রী। তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

দেশে করোনা সংক্রমণ কমায় গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে সরকার। শুরুতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হচ্ছে।পঞ্চম ও অষ্টম শ্রেণির ক্লাস হচ্ছে দুই দিন। আর বাকিগুলোর হচ্ছে একদিন করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102