ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুল-কলেজের শিক্ষার্থীদের দেওয়া হবে ফাইজারের টিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের খুব দ্রুত সময়ের মধ্যে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছরের যারা স্কুল-কলেজের শিক্ষার্থী, তাদের জন্য খুব দ্রুত সময়ের ভিতর ফাইজারের টিকা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা নিয়ন্ত্রণে আছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে এবং শিল্প কারখানা সচল রয়েছে বলে অর্থনীতির চাকা সচল রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল, তবে সেখান থেকে আমাদের দেশের নাম এখন বাদ দিয়েছে যুক্তরাজ্য। এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি এবং আমরা ডব্লিউএইচও’র সঙ্গে আরও ১০ কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করেছি। করোনা নিয়ন্ত্রণে নেই বলে সোমালিয়ার প্রধানমন্ত্রী তার ক্ষমতা হারিয়েছে এবং থাইল্যান্ডের সরকারপ্রধানেরও অবস্থা শোচনীয়।

পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, মহামারি করোনা মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে টিকা আনছে সরকার। তারই ধারাবাহিকতায় চীন থেকে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102