ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের নেতৃত্বে ওয়ালী-আকরাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ২০২১-২২ বর্ষের কমিটির সভাপতি হিসেবে হাসান ওয়ালী ও সাধারণ সম্পাদক হিসেবে আকরাম হোসেন দায়িত্ব পেয়েছেন। গতকাল বুধবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও স্টামফোর্ড ফোরাম স্টিয়ারিং কমিটির কনভেনর ড. ফারাহনাজ ফিরোজ।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দৈনিক কালের কণ্ঠের সাবেক সম্পাদক (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার আব্দুল মতিন, স্টামফোর্ড সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো-কনভেনর সহকারী অধ্যাপক তপন মাহমুদ লিমন, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাডভাইজার রেহানা আক্তার, বিদায়ী কমিটির সভাপতি ছাইফুল ইসলাম মাছুম, সাধারণ সম্পাদক সানমুন আহমেদ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাজহারুল ইসলাম তামিম, এস কে শাওন, মেসবাহ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম, হাসিব যোবায়েদ সিয়াম, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিক টিপু, দপ্তর সম্পাদক সাইমুন মুবিন পল্লব, অর্থ সম্পাদক আফরোজা ইসলাম, প্রচার সম্পাদক মিনারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তানভীরুল ইসলাম, কার্যনিবার্হী সদস্য আমিনুর রহমান হৃদয়, লিন্তি হাসিনা, আল আমিন তুষার, তাসবিহ উল হাসান স্বরণ, সানজীদা পারভীন, সাজিয়া আফরিন সৃষ্টি, রায়হান খান আকাশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102