ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্টেডিয়ামে ঢুকতে টিকা সনদ দেখাতে হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে শনি (২০ নভেম্বর) ও সোমবার (২২ নভেম্বর)।

সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকেরাই কেবল ঢুকতে পারবেন। মাঠে প্রবেশের সময় টিকা গ্রহণের সার্টিফিকেট দেখাতে হবে। অবশ্য ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।

বৃহস্পতিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট। এবার অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকছে না। ফলে বুথ থেকেই সংগ্রহ করতে হবে টিকিট। সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। তবে টিকিট যদি অবিক্রিত থাকে, তাহলে ম্যাচের দিনও বুথ থেকে সংগ্রহ করা যাবে।

এবার সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হবে ১০০ টাকা। এই টিকিটে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকেটের মূল্য ১৫০ টাকা। ক্লাব হাউজের টিকেটের দাম ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ১ হাজার টাকা। তবে আপাতত ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102