ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫৪ বার পঠিত

টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ওয়ানডেতে ফিরেই বাংলাদেশ দল বাঘের গর্জন ছাড়ল। দারুণ ব্যাটিং শৈলি দেখিয়ে মাত্র ১ উইকেট হারিয়ে ২০০ রানের বেশি জমা করেছে ইতোমধ্যে।

দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল ১১৯ রানের জুটি গড়েছেন। ৮৮ বলে ৬২ রান করে সিকান্দার রাজার বলে আউট হন অধিনায়ক।

এরপর দারুণ ব্যাট করে যাচ্ছিলেন লিটন। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। ৮৯ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮১ রানে ব্যাট করার সময় ঘটল অনাকাঙ্খিত ঘটনা।

হঠাৎ পায়ে টান পড়লে আর উঠেই দাঁড়াতেও পারলেন না লিটন। ফলে স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়তে হয়েছে ডানহাতি এই ওপেনারকে। রিটায়ার হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন।

লিটন উঠে যাওয়ার পর মাঠে নামেন মুশফিকুর রহিম। অপর ব্যাটার এনামুল হক বিজয় ফিফটি হাঁকিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২২২ রান।

মুশফিক অপরাজিত ২১ বলে ১৭ রানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102