ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

স্ত্রীর মুখমণ্ডল এসিডে ঝলসে দেওয়ায় সিরাজগঞ্জে সাইফুল ইসলাম (৩৫) নামে এ ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন।

সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, সাইফুল তার স্ত্রী সালমা খাতুনকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরই জের ধরে ২০১৬ সালের ১৬ নভেম্বর রাত দেড়টার দিকে ঘুমন্ত সালমার গায়ে এসিড ছুড়ে পালিয়ে যান সাইফুল। এতে সালমার মুখ ও বুকের অনেকটা ঝলসে যায়। এসময় সালমার চিৎকারে পরিবারের লোকজন উঠে তাকে দ্রুত বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমন ফকির বাদী হয়ে বেলকুচি থানায় সাইফুল ইসলামকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।

অতিরিক্ত পিপি জেবুন্নেছা আরও জানান, অর্থদণ্ডের টাকা আদায় করে ভিকটিম সালমা বেগমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102