ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী তানজিদা আক্তার পপিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (২৬ মে) ভোরে সদর উপজেলার পূর্ব লামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত স্বামী হীরা চৌধুরীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, তেরো বৎসর পূর্বে উভয় পরিবারের পারিবারিক সম্মতিক্রমে বিয়ে হয় পপির। বিয়ের পর থেকে শ্বশুড় বাড়ীর লোকজন নানা অজুহাতে বিভিন্ন সময় টাকা দাবী করে আসছিলো। মেয়ের সুখের কথা চিন্তা করে সব সময় চাহিদা পুরনের চেষ্টা করতো। জমি বিক্রি করেও মেয়ের সুখের জন্য চাহিদা পুরন করেছেন বলে জানান পপির মা। সর্বশেষ হত্যাকান্ডের আগের দিন অর্থাৎ মঙ্গলবার দুপুরেও তার মেয়ের শ্বশুড় বাড়ীতে গিয়ে ৫০ হাজার টাকা দিয়ে এসেছেন। আজ বুধবার সকাল ৮ টার দিকে তাদেরকে ফোন করে জানানো হয় তার মেয়ে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে রয়েছে। সেখানে গিয়ে তারা জানতে পারেন তার মেয়েকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102