ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে ঘুমিয়ে পড়তে বলে বাইরে গিয়ে আর ফিরে আসলেন না স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

রাতে স্ত্রীকে ঘুমিয়ে পড় বলে বাইরে গিয়ে আর ফিরে আসলেন না স্বামী। গভীর রাতে ঘুম ভেঙে স্বামীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বাড়ির পাশের হিজল গাছে স্বামীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পরদিন মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে। নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাহুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

মদন থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, নিজ বাড়ির পিছন থেকে যুবায়িদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

ওসি আরও জানান, যেহেতু রাতের ঘটনা তাই ময়নাতদন্ত ছাড়া লাশ দেওয়া যাবে না।

পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ জানুয়ারি) প্রতিদিনের মতো কৃষি কাজ করে রাতে হাওর থেকে বাড়িতে আসেন যুবায়িদ। খাওয়া দাওয়া শেষে স্ত্রীকে ‘ঘুমিয়ে পড়’ বলে ১১টার দিকে ঘর থেকে আবারে বেরিয়ে যান তিনি।

পরে রাত আনুমানিক ২টার দিকে স্ত্রীর ঘুম ভাঙলে স্বামীকে পাশে না পেয়ে যুবকের বড় ভাই স্ত্রীর ভাসুর সেকুলকে ডাকতে থাকেন। তার স্বামী এখনো ঘরে আসেনি এ কথা বললে সেকুল মিয়া টর্চ লাইট নিয়ে বাড়ির পিছনে গিয়ে হিজল গাছে তার ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

এ সময় আশপাশের লোকজন এসে মদন থানায় খবর দেয়। পরে সকালে গিয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102