ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে ঘুরতে যাওয়ার কথা বলে ইনজেকশন পুশ করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪৭ বার পঠিত

সিলেট মহানগরে ঘুরতে যাওয়ার কথা বলে ইনজেকশন পুশ করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। আজ রোববার (৭ মার্চ) সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার খাদিম চা বাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুফিয়া বেগম (২২) এয়ারপোর্ট থানার খাদিম চা বাগান এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে। অন্যদিকে আটককৃত ব্যক্তির নাম আয়নুল হক। তিনি কোতোয়ালি থানার বাগবাড়ি এলাকার মাসুক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৭ মাস আগে সুফিয়া বেগমের সাথে আয়নুল হকের বিয়ে হয়। তবে তাদের বনিবনা হতো না। প্রায়ই ঝগড়া হতো। শনিবার (৬ মার্চ) আয়নুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে ঘুরতে নিয়ে যান। সেখানে থাকা অবস্থায় রাতে সুফিয়া বেগমের হাতে একটি ইনজেকশন পুশ করেন আয়নুল হক। সেই সময় নিহত সুফিয়া বেগমের বোন ইনজেশন পুশ করার বিষয়ে জানতে চাইলে তাকে আয়নুল হক বলেন, শরীর খারাপ থাকার কারণে তাকে ইনজেশন দেয়া হয়েছে। এরপর দিন সকাল ৮টার দিকে সুফিয়া বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, গৃহবধূ সুফিয়া বেগমকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবারের সদস্যরা। হাসপাতালে নেয়ার আগেই সুফিয়ার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী আয়নুল হককে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102