ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে ছাদে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৩ বার পঠিত

গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় স্ত্রীকে গলা কেটে খুন কারার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাত ৮টার দিকে তারগাছ মেম্বারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী সুজন পলাতক রয়েছে।

লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জুয়েনা (২১) সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার সুরিগাঁও গ্রামের রাকিব আলীর মেয়ে। জুয়েনার স্বামী সুজনের গ্রামের বাড়ি ময়মনসিংহে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, মৃত জুয়েনা স্থানীয় একটি পোশাক কারখানায় হেলপার পদে চাকরি করতেন। তিন বছর আগে ময়মনসিংহ জেলার বাসিন্দা সুজনের সাথে বিয়ে হয় জুয়েনার। বিয়ের পর জীবিকার তাগিদে তারা সপরিবারে চলে আসেন গাজীপুরে। সুজন পেশায় রড মিস্ত্রী। প্রয়োজনের তাগিদে সুজন প্রায়ই বিভিন্ন স্থানে থাকতেন। অন্যত্র রাত্রিযাপন নিয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো।
জুয়েনার বাবা রাকিব আলী বলেন, শুক্রবার রাত আটটার দিকে স্ত্রী জুয়েনাকে ভাড়া বাসার ছাঁদে নিয়ে যান সুজন। তার কিছু সময় ডাক-চিৎকার শুনতে পেয়ে পরিবারের লোকজন ছাদে গিয়ে জুয়েনাকে গলাকাটা অবস্থায় দেখতে পায়। এসময় কিছু বুঝে ওঠার আগেই সুজন ছাঁদ থেকে পালিয়ে যায়। পরে তারা জুয়েনাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী কমিশনার আহসান হক জানান, পারিবারিক কলহের জেরে বাড়ির ছাঁদে নিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী সুজন পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক সুজনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102