ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে তাহমিনা আক্তার মিনা (৫৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী।

মঙ্গলবার বেলা ১০টার দিকে সাদেকপুর গ্রামের ওয়ালি বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার মিনা ওই বাড়ীর আবদুর রব বাবুলের স্ত্রী। দুই ছেলের জননী তিনি।

ঘটনায় নিহতের স্বামী আবদুর রব প্রকাশ বাবুল ড্রাইভারকে (৬০) আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জরে ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবে ছিলেন। গত ৫-৬মাস আগে দেশে আসার পর থেকে পারিবরিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী মিনার সাথে মনমালিন্য চলে আসছিল তার। মঙ্গলবার সকালে বাবুলের ঘরের ভিতর থেকে তাদের স্বামী স্ত্রীর জগড়া শুনতে পায় বাড়ীর লোকজন। এর কিছুক্ষণ পর তারা তাহমিনার চিৎকার শুনে ঘরে গিয়ে বাথরুমে রত্তাক্ত অবস্থায় তাহমিনার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এ সময় বাবুলের হাতে রক্তমাখা একটি ছুরি ছিল।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাআবদুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী বাবুলকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102