ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

মাগুরায় আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে, স্বামী অসিত কুমার বিশ্বাসের ফাঁসির আদেশ দিয়েছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাস।

নারী ও শিশু আদালতের সরকারি কৌসলি অ্যাড. আব্দুর রাজ্জাক জানান, আসামি অসিত কুমার বিশ্বাস তার স্ত্রী প্রার্থনা রানী বিশ্বাসকে যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলো। এক পর্যায়ে ২০০৮ সালের পহেলা ফেব্রুয়ারি রাতে স্বামী অসিত কুমার ও তার সঙ্গীরা স্ত্রী প্রার্থনা রানীর কাছ থেকে তার ৭ দিন বয়সী শিশুকে অন্য ঘরে সরিয়ে নিয়ে তার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে।

তিনি আরো জানান, এ ঘটনায় পরদিন নিহতের মামা গৌতম কর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ মামলার রায় দিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102