ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন প্রবাসী যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩৫ বার পঠিত

পারিবারিক কলহের জেরে ফেনীর পরশুরামের মো. আরিফ (২৮) নামের এক ওমান প্রবাসী যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১২ জুলাই) বিকেলে ওমানের সালালায় তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ বেলালের ছেলে। তারা বক্সমাহমুদ জামাবিল আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন। নিহত আরিফের এক বছর বয়সী এক ছেলে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে পরিবারের ভাগ্যবদলের আশায় ওমানে পাড়ি জমিয়েছিলেন আরিফ। যাওয়ার সময় ধারদেনা করে গেলেও সেখানে গিয়ে ঠিকভাবে কাজ পাননি। বিগত সময়গুলোতে এক প্রকার বসেই কাটিয়েছেন তিনি। ঠিকভাবে খেতেও পাননি। এসব নিয়ে পারিবারিক টানাপোড়নের জেরে বুধবার বিকেলে স্ত্রীর সঙ্গে ইমোতে ভিডিও কলে থাকা অবস্থায় আরিফ রুমের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

মো. হানিফ নামে আরিফের এক শুভাকাঙ্ক্ষী ঢাকা পোস্টকে বলেন, সে আমার পরিচিত কাছের ছোট ভাই ছিল। প্রবাসে যাওয়ার পরও প্রায় যোগাযোগ করত। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করে প্রবাসে গিয়েছিল। তারা দাম্পত্য জীবনে সুখী ছিল না। ওমান থেকে কল দিলে সব সময় বলত, সে দেশে চলে আসবে, কাজ নেই, কষ্ট করছে এসব। তবুও আমি বোঝাতাম। এসব সমস্যায় মানসিক অশান্তি থেকে এ ঘটনা ঘটতে পারে।

এদিকে পরিবারের ছোট ছেলেকে হারিয়ে আরিফের মায়ের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমাদের জন্য কিছু করতে সে প্রবাসে গিয়েছিল। কিন্তু এখন ছেলেকেই হারালাম। অন্তত চোখের সামনে থেকে ছেলেকে শেষ বিদায় দিতে চাই।

বক্সমাহমুদ ইউনিয়নের সদস্য সরোয়ার ঢাকা পোস্টকে বলেন, প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। আরিফের স্ত্রী ধনী পরিবারের মেয়ে। এখনও সে তার বাবার বাড়িতে থাকে। এসব নিয়ে মনোমালিন্যের কথা শুনেছি।

তিনি আরও বলেন, আরিফের মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে যাই। পরিবারটির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ওমান থেকে তার মরদেহ দেশে আনার মতো খরচ বহনের সামর্থ্য তাদের নেই। এ অবস্থায় সরকারের সহযোগিতা প্রয়োজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102