ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে মারধর-পরকীয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

স্ত্রীকে মারধর করে যৌতুক দাবি ও পরকীয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল এনামকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন তার স্ত্রী ফিরোজা পারভীন। পরে ওই মামলায় এবিএম মাজহারুল এনামকে গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মামলায় বাদী অভিযোগ করেছেন, ২০০৮ সালে তাদের বিয়ে হয়। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। তবে সেই সন্তান মানসিক প্রতিবন্ধী। বিভিন্ন সময়ে আসামি তার স্ত্রীর ওপরে নির্যাতন করতেন। এছাড়াও তার স্ত্রীর পরিবারের কাছে থেকে তিনি ব্যবসার নামে বেশ কিছু টাকা নিয়েছেন।

মামলায় বাদী আরও অভিযোগ করেছেন, তার স্বামীর সঙ্গে অপর এক নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। সে কারণে তাদের সংসার প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। সর্বশেষ গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় আসামি তার স্ত্রী কে মারধর করেন। এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন বলেও মামলার অভিযোগে বলা হয়েছে।

মামলা সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামীসহ মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে তার স্বামীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে থাকা ওই নারীও রয়েছেন।

এই বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মোফাজ্জল হোসেন বলেন, ‘মামলার প্রধান আসামি এবিএম মাজহারুল এনামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতেও পাঠানো হয়েছে।’

এসআই আরও বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন তার স্ত্রী ফিরোজা পারভীন। এই মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে।’

প্রসঙ্গত, ২০২০ সালে ৩১ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র ও গুলিসহ আটক হয়েছিলেন এ বি এম মাজহারুল আনাম। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালত পাঠানো হয়েছিল। অস্ত্র ও ৪৪ রাউন্ড গুলি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করার সময় এ বি এম মাজহারুল আনামকে আটক করে বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি ফোর্স। ওই দিন সকাল সোয়া ১০টার একটি ফ্লাইটে কক্সবাজার যাওয়ার কথা ছিল তার।

বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিক ওই সময়ে জানিয়েছিলেন, মাজহারুল আনামের কাছ থেকে ৩৪ রাউন্ড রাইফেলের ও ১০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়।

বিমানবন্দরে প্রবেশের সময় মাজহারুল আনাম তার কাছে গুলি থাকার বিষয়টি ঘোষণা করেননি। স্ক্যানিংয়ের সময় তার হ্যান্ডব্যাগে গুলি ধরা পড়ে। পরে তাকে এভিয়েশন সিকিউরিটির অফিসে নিয়ে আসা হয়। এ সময় পিস্তলের লাইসেন্স দেখাতে পারলেও গোলাবারুদের ব্যাপারে কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

#দৈনিক আমাদের সময়

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102