ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে সরতে বলায় খেপলেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ বার পঠিত

ব্যালন ডি’ অরের লাল গালিচায় স্ত্রী আন্তোনেল্লে রোকুজ্জো আর তিন ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন ক্লাব পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের পরনে ছিল কালো স্যুট, কালো প্যান্ট। গলায় কালো বো টাই। বাবার মতো একই সাজে সেজেছিল মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো।

চিত্র গ্রাহকরা রোকুজ্জোকে ছাড়াই একই পোশাকে মেসি আর তার ছেলেদের একটা ছবি তোলার আবদার করেছিলেন। এজন্য ফ্রান্স ফুটবলের পরিচালক রোকুজ্জোকে মেসি থেকে একটু দূরে দাঁড়ানোর অনুরোধ জানান।

অনুরোধে রোকুজ্জো সরেও যাচ্ছিলেন। কিন্তু মেসির বিষয়টি পছন্দ হয়নি।

এক ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রীকে সরতে বলায় পিএসজি তারকা লিওনেল মেসি বেশ বিরক্ত হয়েছেন। ফ্রান্স ফুটবল কর্মকর্তার কথা অমান্য করে পরে স্ত্রী-ছেলেদের নিয়েই তুলেছেন ছবি।

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর বেশ প্রশংসাই পাচ্ছেন মেসি। স্ত্রীর প্রতি খুদে জাদুকরের ভালোবাসা ছুঁয়ে গেছে মেসি ভক্তরা। টুইটারে এক ভক্ত লিখেছেন, রাজার বউয়ের সঙ্গে কখনোই ঝামেলা পাকাবেন না।’ আরেক ভক্ত লিখেছেন, ‘মেসির যখন কিছুই ছিল না তখন থেকেই রোকুজ্জো তাকে ভালোবেসেছেন। মেসি এখন এটাই নিশ্চিত করতে চান যে সেরা সময়টাতে স্ত্রী তার পাশে থাকুক। মেসির ভালোবাসা আমাকে ছুঁয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102