ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত

শেরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী পারভীন বেগম (৩২) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর স্বামী মো. শফিকুল ইসলাম (৩৮) কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানা গেছে।

আজ সোমবার (২৯ আগস্ট) ভোরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ পারভীন বেগমের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে এবং স্বামী শফিকুল ইসলামকে পুলিশ হেফাজতে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ১০ বছর আগে সদর উপজেলার হাওড়া আমতলা গ্রামের মন মিয়ার ছেলে মো. শফিকুল ইসলামের সঙ্গে বয়ড়া পরানপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে পারভীন বেগমের বিয়ে হয়। তাদের পরিবারে একটি কন্যা সন্তান ও ছেলে সন্তান রয়েছে। কয়েক মাস আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী পারভীন স্বামীর বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি চলে যায়। সম্প্রতি শেরপুর পৌর শহরের আল বারাকা প্রাইভেট হাসপাতালে পারভীন আয়ার কাজ শুরু করেন।

রোববার রাতে শফিকুল তার শ্বশুরবাড়িতে আসে। ভোররাতে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শাশুড়ি জামেলা বেগম ঘরে উঁকি দিয়ে পারভীনের মরদেহ মেঝেতে ও মুখ দিয়ে ফেনা বের হওয়া অবস্থায় শফিকুলকে দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এগিয়ে আসেন এবং সদর থানায় খবর দেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনাস্থল পরিদর্শ শেষে পারভীন বেগমের মরদেহে মর্গে এবং শফিকুল ইসলামকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102