ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ১৩ বছর পর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪৬ বার পঠিত

স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ঘটনার ১৩ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের ইউনিটেক্স লিমিটেড এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল।

রফিকুল ইসলাম (৩৫) ফটিকছড়ির ভূজপুর থানার পশ্চিম লম্বা বিল গ্রামের আবুল খায়েরের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, ২০০৫ সালে মো. রফিকুল ইসলামের সঙ্গে সাবিনা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্বামী রফিকুল ইসলাম এবং তার পরিবার সাবিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ২০০৯ সালে রফিকুল তার স্ত্রী সাবিনা খাতুনকে বাড়ির পাশে খালপাড়ে ডেকে নিয়ে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে। লাশ খালের পানিতে ফেলে দেয়।

এ ঘটনায় সাবিনার ভাই বাদী হয়ে ভূজপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি রফিকুল আত্মগোপনে চলে যায়। পরে মামলার বিচার শেষে আদালত পলাতক আসামি রফিকুলকে মৃত্যুদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার রফিকুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102