ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় স্বামীর ২০ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৩ বার পঠিত

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম খুরশিদ ওরফে খুশ্যা সোবহান। মঙ্গলবার এ আদেশ দেন চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়ার আদালত।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৬ মার্চ নগরের বাকলিয়া বউবাজার এলাকায় স্ত্রী নিলুফা বেগমকে গুলি করে তার স্বামী খুরশিদ। এ ঘটনায় নিলুফা বেগমের মা নূর জাহান বাদী হয়ে চান্দঁগাও থানায় মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৯ সালের ২০ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। আদালত তা গ্রহণ না করে পুনরায় তদন্তের নির্দেশ দেন। ২০০৭ সালের ৫ ডিসেম্বর খুরশিদ প্রকাশ খুশ্যা সোবহান পাগলাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে ২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় স্বামী খুরশিদকে পৃথক ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে দুইটি কারাদণ্ড এক সাথে চলবে। তাই তাকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102