ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর অত্যাচারে যুবকের ওজন কমলো ২১ কেজি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

আগে ওজন ছিল ৭৪ কেজি। কিন্তু স্ত্রীর মানসিক অত্যাচারের ফলে সেই ওজন কমে ৫৩ কেজিতে দাঁড়িয়েছে যুবকের। ২১ কেজি ওজন হারিয়ে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন ভারতের হরিয়ানার এক যুবক।

জানা যায়, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনদের অপদস্থ করতে থাকেন ওই যুবকের স্ত্রী। তিনি একজন শিক্ষিকা।

‌বিবাহ বিচ্ছেদের মামলায় সুবিচার চেয়ে হিসারের পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। কাঠগড়ার দাঁড় করিয়েছিলেন স্বামীকে। স্বামী পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে যান। বিষয়টি বিচার বিবেচনা করার পর এবার স্ত্রীর করা বিবাহবিচ্ছেদের মামলার ওপরই স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।

হাইকোর্টের পর্যবেক্ষণ, আইনকে নিজের পক্ষে ব্যবহার করে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনদের কোণঠাসা করার চেষ্টা করেছিলেন স্ত্রী। মানসিক চাপে ওজন কমেছে, সেই সঙ্গে শ্রবণশক্তি হারিয়েছেন স্বামী।

হাইকোর্টের বিচারপতি ঋতু বহরি ও বিচারপতি অর্চনা পুরীর ডিভিশন বেঞ্চ জানায়, ওই মহিলা শিক্ষিত হওয়ার কারণে আইন সম্পর্কে ভালোভাবেই জানেন। স্ত্রীর কাছে ক্রমাগত কোণঠাসা হতে হতে স্বামীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিয়ের সময় যেখানে তার ওজন ছিল ৭৪ কেজি, সেখানে এখন তা ৫৩ কেজিতে এসে ঠেকেছে। ২১ কেজি ওজন কমে গেছে। শুধু তাই নয়, মহিলার স্বামী এখন ৫০ শতাংশ শ্রবণশক্তিও হারিয়েছেন। হিয়ারিং এইড ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তিনি।

হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, নিজের স্বাস্থ্য ভেঙে পড়া স্বত্বেও নিজের কন্যাসন্তানের প্রতি দায়িত্ব পালনে অটল থেকেছেন স্বামী। তবে তার স্ত্রী কিন্তু মেয়ের কোনও খোঁজ নিতে আসেনি। এরপরই ওই মহিলার করা বিবাহ বিচ্ছেদের মামলার ওপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102