ads
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর টাকায় বিদেশে গিয়ে যৌতুকের জন্য নির্যাতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে যৌতুকের জন্য প্রবাসী স্বামীর নির্দেশে সুমি আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গেলো ৮ মার্চ উপজেলার শহরগোপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূর বাবা শফিকুল ইসলাম মেয়েকে উদ্ধার করে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ছাইফুল ইসলাম নামের এক পুলিশ সদস্য জানান, থানায় এ ধরনের মামলা হয় না, আদালতে করতে হবে। পরে তার বাবা তাকে হাসপাতালে ভর্তি করান। সুমি আক্তার হাসপাতালে ভর্তি থাকার পর ১০ মার্চ তার মা আসমা বেগম ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা করেন।

জানা যায়, ২০১৬ সালে উপজেলার রসুলপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমির সঙ্গে একই উপজেলার শহরগোপীনপুর গ্রামের জাফর আলীর ছেলে মিন্টু মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর কাছে মিন্টু মিয়া দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। অন্যথায় তাকে তালাক দেওয়ার হুমকি দেন। নিরুপায় হয়ে সুমির বাবা তার মেয়ের সুখের জন্য বাধ্য হয়ে দুই লাখ টাকা দেন। সেই টাকা দিয়ে মিন্টু পাড়ি জমান মালয়েশিয়া। পরে আবারও একই অঙ্কের টাকা চেয়ে চাপ সৃষ্টি করা হয়। টাকা না দিতে পারায় প্রতিনিয়ত তার ওপর নির্যাতন চলায় শ্বশুর-শাশুড়ি, ননদ ও তার স্বামী। গেলো ৮ মার্চ আবারও নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়া হয় ওই গৃহবধূকে।

সুমি আক্তারের অভিযোগ, নির্যাতনের ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

এ ঘটনার বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক ছাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102