ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর পরকীয়ায় স্বামীর হাতে প্রাণ গেল প্রেমিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

রংপুরের পীরগঞ্জে স্ত্রীকে অনৈতিক কাজে লিপ্ত থাকতে দেখে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে প্রেমিক পারভেজ ইসলামকে (২৫) হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মমতাজ বেগম (২৩)। শনিবার রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ পীরগঞ্জ ইউনিয়নের বালুয়াহাট গ্রামের রেনু মেকারের ছেলে। গুরুতর আহত মমতাজ বেগম পীরগঞ্জ পৌরসভার সোনাকান্দর মহল্লার আমিনুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী পারভেজের সঙ্গে আমিনুলের স্ত্রী মমতাজ বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে দশটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় আমিনুল বাড়িতে এসে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে বাঁশের লাঠি দিয়ে পারভেজের মাথায় আঘাত করে এবং তার স্ত্রীকেও মারধর করেন।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যান পারভেজ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আমিনুল। আমিনুলের স্ত্রী মমতাজ বেগম পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি এক সন্তানের জননী।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আমিনুলকে গ্রেফতারে ইতিমধ্যে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102