ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর প্রতারণা থেকে রক্ষা পেতে স্বামীর সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

স্ত্রীর প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মো. সাইফুল ইসলাম নামে এক স্বামী। অভিযোগকারীর বাড়ি দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার শুকদেবপুর গ্রামে।

রোববার দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইফুল বলেন, দিনাজপুর শহরের পৌর এলাকার এক মেয়ের সঙ্গে ২০১৬ সালের ২৬মে রেজিস্ট্রি কাবিন মুলে ৪ লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে তার স্ত্রী গরুল গাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরল দিনাজপুরে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

তিনি বলেন, সংসার চলাকালীন সময়ে আমাদের দুই মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। আমার অনুপুস্থিতে স্ত্রীকে তার দুলাভাই মো. জাহাঙ্গীর আলম ও মেহেরুন বেগম বাড়িতে এসে কু-পরামর্শ দিত, তাই সে সংসারে প্রতি উদাসীন হয়ে বেপরোয়াভাবে চলাফেরা করে। তার দুলাভাই ও মায়ের কু-পরামর্শে সে আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়, আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরই মধ্যে আমাদের সংসারে কলহ বিবাদের সৃষ্টি হয়। পাওনার টাকা ও সংসারের উদাসীনতার কথা বললে জাহাঙ্গীর আলম, মনসুর আলী ও আমার স্ত্রীসহ তারা আমার গায়ে হাত তুলে এবং হত্যার হুমকি দেয়। তিনি বলেন, আমার স্ত্রীর এলাকার লোকের মাধ্যমে জানতে পারি ২০১৩ সালের ১১ এপ্রিল তার বিয়ে হয় অন্যের সঙ্গে। যা গোপন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি স্ত্রীর প্রতারণামূলক কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা এবং সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়ার জন্যে প্রশাসনের সহযোগিতা চান। তবে এ ব্যাপারে অভিযুক্ত স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102