ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর প্রেমিক সন্দেহে পিটিয়ে হত্যা, স্বামী পুলিশের হাতে ধরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা পুলিশ হত্যা মামলার আসামি আব্দুল জলিলকে (৪০) নোয়াখালী জেলা থেকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাত তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধৃত জলিল পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তার হওয়ার আগে গত বৃহস্পতিবার আবু তাহের নামের একজন সিকিউরিটি সুপারভাইজারকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয় জলিলের বিরুদ্ধে। ওই রাতে তিনি নোয়াখালী পালিয়ে যাওয়ার পরদিন রাতে গ্রেপ্তার হন।

ঘটনার বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, আবু তাহের একটি গার্মেন্টে সিকিউরিটি সুপারভাইজার পদে কর্মরত আছেন। তার প্রতিবেশী রওশন আরা ১২ বছরের সন্তান নিয়ে একটি বাসায় বাস করেন। রওশন আরার স্বামী আবদুল জলিলের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। অন্যদিকে, রওশন আরার সঙ্গে ভাই-বোনের সম্পর্ক ছিল তাহেরের। কিন্তু জলিল ভাই-বোনের সম্পর্ককে পরকীয়া সম্পর্ক সন্দেহ করতেন। এরই মধ্যে জলিল গত বৃহস্পতিবার রাতে তাহেরকে মারধর করেন। পরে তাহেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।

এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে জলিল পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। আদালতে স্বীরোক্তিমূলক জবানবন্দি দেবেন আসামি এমন আশা করছেন মো. কবির হোসেন। #কালের কণ্ঠ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102