ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কাঞ্চন মল্লিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫১ বার পঠিত

স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। কাঞ্চনের অভিযোগ, স্ত্রী পিঙ্কি তাকে ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না।

বিচ্ছেদের মামলা চলছিলই। ছেলের সঙ্গে দেখা করার বিষয় নিয়ে নতুন করে পিঙ্কির বিরুদ্ধে মামলা করেছেন কাঞ্চন। আগামী ২৮ জুন তার শুনানি।

কাঞ্চন বলেন, দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের মামলা চলছে। আমি আদালতে খুব একটা যাই না। আজো যাইনি। আমার উকিল আমার হয়ে সব কথা বলেছেন। ছেলেকে দেখতে পাই না। তাই বাবা হিসেবে কর্তব্যপালনে আদালতের দ্বারস্থ হয়েছি।

পিঙ্কি জানালেন, এরই মধ্যে তারা দুজনেই বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি এও বলেন, ছেলেকে কাঞ্চনের সঙ্গে দেখা করতে দিচ্ছি না, বিষয়টি একেবারেই তেমন নয়। এর বেশি এই মুহূর্তে আমি কিছু বলতেও পারব না। যা বলার দু’পক্ষের উকিল বলবেন।

বলে রাখা ভালো, কৃষ্ণকলি-খ্যাত ছোট পর্দার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। গত বছর থেকে এসব খবর রাজনীতি থেকে টালিপাড়ার বিভিন্ন মহলে শোনা যাচ্ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102