ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী; পটুয়াখালীতে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে ফামের্সীতে গিয়েছিলেন গোলাম মোস্তফা (২৯) নামে এক শিক্ষক। ওষুধ কেনারত অবস্থাতেই খবর এলো, তার স্ত্রীর আর এ দুনিয়াতে নেই। এতে অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে এমন ঘটনা।
স্থাণীয় সূত্রে জানা যায়, জানুয়ারীর ৬ তারিখে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে সন্তান প্রসব করেন গোলাম মোস্তফার স্ত্রী কলি বেগম (২০)। সেখান থেকে ১১ তারিখ বাড়িতে ফেরেন তিনি। এরপর গত রাতে অসুস্থ হয়ে পড়লে আজ সকালে তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
এরপর অসুস্থ স্ত্রীর জন্য ফার্মেসীতে ওষুধ কিনতে যান স্বামী গোলাম মোস্তফা। এ সময় হঠাৎ স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারেন। আর এতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত কলি বেগম বৃহস্পতিবার সকাল ৭-৫০ মিনিটে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন। পরে ৮-১০ মিনিটে তিনি মারা যান।

গোলাম মোস্তফা স্থানীয় ইসাক মডেল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আর কলি বেগম ছিলো গৃহিনী। এতো অল্প বয়সে একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাদের জন্য এখন পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102