ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিখোঁজ, ৩ দিন পর মিলল লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর রাজু হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ জুন) উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের একটি পরিত্যক্ত গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজু বগুড়া জেলার মহাস্থানগড় এলাকার চক্কাগইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বিয়ের পর থেকে ২২ বছর ধরে স্ত্রীকে নিয়ে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে বসবাস করতেন।

বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার (৪ জুন) রাজু তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করার উদ্দেশ্যে একটি বিষের বোতল নিয়ে রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোজাঁখুজি করেও তার সন্ধান পান না। পরে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।

এরপর নিখোজের ৩ দিন পরে স্থানীয়রা ক্ষেত দেখতে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের ঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102