ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

সিলেট শহরতলীর বটেশ্বর এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শাহপরাণ থানাধীন বটেশ্বর গইলা এলাকার শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভাড়া বাসা থেকে পবিত্র ঘোষ (৪৮) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে পবিত্র ঘোষ আত্মহত্যা করে থাকতে পারেন। পবিত্র ঘোষ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত খোকা ঘোষের ছেলে।

পবিত্র ঘোষের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি কাইয়ূম চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই অভিমানে পবিত্র ঘোষ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পবিত্র ঘোষ ও তার স্ত্রী সুচন্দ্র ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পবিত্র ঘোষ একটি কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেন। আধঘণ্টা পর রুমের ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকে পবিত্র ঘোষের মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102