ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ায় ইব্রাহিম মিয়া (২২) নামে এক স্বামী আত্মহত্যা করেছেন। বুধবার মধ্যরাতে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠিয়েছে।

নিহত ইব্রাহিম মিয়া পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ইব্রাহিম।

তালাকপ্রাপ্ত বউয়ের সঙ্গে রাগ করে এই ঘটনা ঘটিয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।

পুলিশ সুত্রে জানা যায়, ইব্রাহিম গত ৫ বছর আগে কোকিলা বেগম নামে এক মেয়েকে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। গত চার মাস আগে ঝগড়া করে কোকিলা বেগম তার স্বামীকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান। এরপর অনেক চেষ্টা করেও বউকে বাড়িতে আনতে না পেরে রাতে তিনি আত্মহত্যা করেন।

নিহতের মা জানান, গত চার মাস আগে আমার ছেলের বউ তাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। গত রাতে খাওয়া-দাওয়ার পর সে তার রুমে চলে যায়। সকালে ডাকাডাকি করলে সে ঘরের দরজা খুলছিল না। পরে দরজা ভেঙ্গে দেখি সে ফাঁসিতে ঝুলে আছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে। ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102