ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায় বিষ খেয়ে স্বামীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ায় ইঁদুর মারার বিষ খেয়ে কবির হোসেন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (১০ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে শনিবার (৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় লৌহঘর (নতুনপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। কবির ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, দুই মাস আগে জেলার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিদেশ্বর গ্রামের রুহুল আমিনের মেয়ে নিশিতার (১৯) সঙ্গে কবিরের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হত।

এরই মধ্যে ঝগড়ার পর একাধিকবার বাবার বাড়ি চলে যান নিশিতা। একপর্যায়ে স্ত্রীকে বুঝিয়ে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনেন কবির। শুক্রবার দিবাগত ভোররাতে সেহরি খাওয়ার পর নিশিতা আবারও রাগ করে বাবার বাড়ি চলে যায়। অনেক চেষ্টা করেও আর বউকে ফেরাতে পারেননি কবির।

এ কারণে হতাশ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এ ঘটনায় সবার অগোচরে শনিবার সকালে কবির কীটনাশক পান করে ছটফট করতে থাকে।

বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102