ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী বিদেশে, ছেলের দুই বউকে ধর্ষণচেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩২৯ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইরে ফাঁকা ঘরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শ্বশুরের নাম মোন্নাফ। তিনি কানাইনগর গ্রামের সোনা মিয়ার ছেলে। তবে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পুত্রবধূ জানান, পাঁচ মাস আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন শ্বশুর মোন্নাফ। লোকলজ্জায় বিষয়টি কাউকে জানাননি তিনি।

সোমবার সকালে ঘরে কেউ না থাকায় পুত্রবধূর কক্ষে ঢোকেন শ্বশুর মোন্নাফ। এ সময় তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান। পরে চিৎকারে আশপাশের লোকজন এসে গৃহবধূকে উদ্ধার করেন।

প্রতিবেশী শাহাদাৎ হোসেন বলেন, অভিযুক্ত মোন্নাফের স্ত্রী দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন। এরই মধ্যে ছেলের প্রথম স্ত্রীর সঙ্গে এমন আচরণ করায় বিয়ে বিচ্ছেদ ঘটে। ছেলের দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও একই আচরণ করেছেন। আমরা মোন্নাফের উপযুক্ত বিচার চাই।

ইউপি সদস্য মহিদুর রহমান বলেন, এর আগেও মোন্নাফের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার কথা শুনেছি। এ ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102