ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী বুশরা বিবির বান্ধবীকে ‘নিষ্পাপ’ দাবি করলেন ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ৪১ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির বান্ধবী ও ঘনিষ্ঠ সহযোগী ফারাহ খানকে ‘পুরোপুরি নিষ্পাপ’ বলে দাবি করেছেন। ফারাহ খানের বিরুদ্ধে চালু করা দুর্নীতি তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসা বলছেন ইমরান।

পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) বুশরার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, অর্থ পাচার ও ব্যবসার নামে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট চালু করার বিষয়ে তদন্ত শুরু করেছে। বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না ইমরান।

এনএবি এক বিবৃতিতে জানিয়েছে, ফারাহ খানের অ্যাকাউন্টে গেল তিন বছরে ৮৪ কোটি ৭০ লাখ রুপি লেনদেন হয়েছে। যা তার অ্যাকাউন্টের ধরনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ বিষয়ে ইমরান বলেন, ‘আমি এনএবির কাছে জানতে চাই, আপনারা ফারাহ খানের বিরুদ্ধে যে মামলা চালু করেছেন, এটা কী কাউকে দেখিয়েছেন, এই মামলার ভিত্তি কী?’

তিনি ফারাহ খানের সব ব্যবসা বৈধ দাবি করে বলেন, ‘সে পুরোপুরি নিষ্পাপ, আমি চাই তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক এবং একটি সঠিক শুনানি হোক।’

জানা গেছে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার আগেই বেশকিছু নগদ অর্থ সাথে নিয়ে পাকিস্তান ছেড়েছেন ফারাহ খান। সূত্র: ডন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102