ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে যুবকের যৌতুক দাবির মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার ব্যতিক্রমী একটি যৌতুক দাবির মামলা হয়েছে। মামলাটি করেছেন উপজেলার শ্রীধরপুর গ্রামের প্রবাস ফেরত নুরুল ইসলাম।

এই যৌতুক নিরোধ আইনের মামলায় তিনি স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ চারজনকে আসামি করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে স্ত্রী লিপি বেগম, শ্বশুর মনির উদ্দিন ও শাশুড়ি হোসনা বেগমের বিরুদ্ধে সমন জারি করেছেন।

জানা গেছে, প্রবাস ফেরত নুরুল ইসলাম প্রায় ৫ বছর আগে বিয়ানীবাজার উপজেলার গয়লাপুর গ্রামের মনির উদ্দিনের মেয়ে লিপি বেগমকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর স্বামীর পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাঁটি করে লিপি বেগম পিত্রালয়ে চলে যান। প্রবাসে থাকা অবস্থায় প্রতি মাসে তিনি স্ত্রীর কাছে ১০ হাজার টাকা পাঠাতেন। গত ২৮ আগস্ট নুরুল ইসলাম দেশে ফিরছেন জানিয়ে স্ত্রীকে বাড়িতে আসতে বলেন। দেশে আসার ১৫ দিন পূর্বে লিপি বেগম স্বামীর বাড়ি এসে বসবাস শুরু করেন।

গত ২০ আগস্ট লিপি বেগম স্বামীকে বিমানবন্দর থেকে রিসিভ করার কথা বলে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। বাড়ি ফিরে নুরুল ইসলাম স্ত্রীকে না পেয়ে খোঁজখবর করে জানতে পারেন তিনি তাকে আনতে গিয়ে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে পিত্রালয়ে চলে গেছেন। তিনি আর ফিরবেন না। স্ত্রী, শ্বশুর-শাশুড়ির সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন- ৩ লাখ টাকা যৌতুক দিলে স্ত্রীকে স্বামীর সংসারে ফেরত পাঠাবেন।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন জানান, স্ত্রী ও তার পিতৃপক্ষের যৌতুক দাবির ব্যাপারে স্বামীর দায়েরকৃত মামলায় আদালত ৪ আসামির মধ্যে স্ত্রীসহ ৩ আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102