ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী-শাশুড়িসহ তিনজনকে হত্যা, ঘাতক স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী, শাশুড়ি ও চাচাশ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮ টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পটল গ্রামে এ ঘটনা ঘটে।

রাতভর অভিযান চা‌লি‌য়ে ঘটনার সঙ্গে জড়িত মূল‌হোতা মিন্টুকে গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। নিহতরা হলেন, স্ত্রী মনিরা বেগম (৩৫), শাশুড়ি শেফালি বেগম (৫৫) ও জ্যাঠাশ্বশুর নূর মোহম্মদ ওরফে মাহমুদ হাজী (৭৫)। আহতরা হচ্ছেন বাচ্চুনি বেগম, মনু মিয়া ও শাহাদাত হোসেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিন্টু মিয়া নামে ওই ব্যক্তির সঙ্গে স্ত্রী মনিরা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিলো। কিছুদিন আগে মনিরা বেগম বাবার বাড়িতে চলে আসেন। এর জের ধরে বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮ টার দিকে বোরকা পড়ে মিন্টু মিয়া কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পটল গ্রামে শ্বশুরবাড়িতে হামলা চালায়।

এ সময় হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, শাশুড়ি ও জ্যাঠাশ্বশুরকে গলাকেটে হত্যা করে মিন্টু। একই সঙ্গে আরও ৩ জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় মিন্টু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেয়ার পথে মনিরা বেগম মারা যান। বকশীগঞ্জ হাসপাতালে নেয়ার পর বাকি দু’জনের মৃত্যু হয়। ঘাতক স্বামী মিন্টু মিয়ার বাড়ি একই উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের গ্যাড়ামারা গ্রামে।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই মনিরা বেগমের মৃত্যু ঘটেছে এবং অন্য দুইজন বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102