ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী-সন্তানকে হাসপাতাল থেকে আনতে যাওয়ার পথে বাবাসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

নবজাতক শিশু ও স্ত্রীকে হাসপাতাল থেকে আনতে গিয়ে দুর্ঘটনায় বাবাসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- দাউদকান্দি উপজেলার বেকিনগর গ্রামের প্রধান বাড়ির মো. আবদুল হকের ছেলে ও স্থানীয় সাংবাদিক মো. রাসেল প্রধান (২৫), মো. শাহজালাল মিয়ার ছেলে মো. শরিফ (২৮) ও মো. তাফসীর (২০)।

নিহতের ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাসেল স্থানীয় একটি পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ জুলাই) সকালে দুই প্রতিবেশী শরিফ ও তাফসিরকে নিয়ে মোটরসাইকেলযোগে দাউদকান্দির ইলিয়টগঞ্জ জেনারেল হাসপাতালের উদ্দেশ্য রওনা হন রাসেল। মহাসড়কের বেকিনগর জিংলাতলী সড়ক থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠতেই পেছন থেকে দ্রুতগামী আল বারাকা পরিবহনের একটি বাস রাসেলের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাসেলসহ তিনজনই ঘটনাস্থলে মারা যান।

নিহত রাসেলের মামা মনির হোসেন জানান, রাসেল স্থানীয় একটি পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বছর খানেক আগে চান্দিনা উপজেলার রানীপুরের মাহমুদা আক্তারকে বিয়ে করেন রাসেল। তিন দিন আগে ইলিয়টগঞ্জ জেনারেল হাসপাতালে তার এক মেয়ে সন্তানের জন্ম হয়।

নিহত রাসেলের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, আমার স্বামী ফোনে বলছিল বাড়িতে সব কিছু কিনে আনছি, আর কি কি লাগবে। আমি বলছি আর কিছু লাগবে না। আমাকে বলছে তোমরা রেডি হও আমি আসছি। এই কথা বলার এক ঘণ্টা পর শুনি আমার স্বামী আর নেই। বাসচাপায় মারা গেছে। আমার মেয়েটা এতিম হয়ে গেল, আমিও বিধবা হয়ে গেলাম।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ফরিদুল ইসলাম জানান, জিংলাতলী-বেকিনগর সড়ক থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠলে ঢাকামুখী বাসটি ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হয়। আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102