ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ১৪ নম্বর গ্যারেজ এলাকা থেকে মর্জিনা বেগমকে (৪০) হত্যার অভিযোগে তার স্বামী রফিকুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ। রফিক পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক।

মর্জিনা নগরের একটি কোম্পানিতে চাকরি করতেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে মর্জিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। বুধবার (৭ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) ভোরের কোনো একসময় মর্জিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়।
ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মর্জিনার বেগমের মরদেহ দুপুরে ১২টার দিকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে স্বামী রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102